Ortho Songbad আর্কাইভ

পিপলস ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আজিজুল হোসেন

পিপলস ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আজিজুল হোসেন
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড- এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন এস. এম. আজিজুল হোসেন।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ১ জুলাই ২০২১ থেকে তার নিয়োগ কার্যকর করা হয় এবং পরবর্তীতে ০৯ আগস্ট, ২০২১ তারিখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দ্বারা অনুমোদিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ মাস্টার্স শেষ করার পর তিনি ১৯৮৬ সালের ফেব্রুয়ারিতে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং তারপর থেকে তিনি মুখ্য নির্বাহী কর্মকর্তা হওয়ার পূর্ব পর্যন্ত কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার