করোনায় মারা গেলেন লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী

করোনায় মারা গেলেন লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লিবিয়ার বিদ্রোহী সরকারের সাবেক প্রধান মাহমুদ জিবরিল মিসরের রাজধানী কায়রোর একটি হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত দুই সপ্তাহ ধরে তিনি ওই হাসপাতালে ভর্তি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।

২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাত করে মাহমুদ জিবরিলের বিদ্রোহী সরকার। এরপর ২০১২ সালে তারই গঠিত ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্সর সেক্রেটারি খালেদ-আল মিরিমি রোববার জিবরিলের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২১ মার্চ তিনি কায়রোর গানজৌরি স্পেশালাইজড হাসপতালে ভর্তি হন। এর তিনদিন পর তার দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

হাসপাতালের পরিচালক হিশাম ওয়াগদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‌‘গত পড়শুদিন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও তারপর আবার তা খারাপ হতে থাকে। রোববার স্থানীয় সময় দুপুর ২টায় তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।’

গাদ্দাফির সরকারের শেষ দিনগুলোতে জিবরিল ছিলেন তার অর্থনৈতিক উপদেষ্টা। কিন্তু ২০১১ সালে বিদ্রোহে যোগ দেন তিনি। এরপর ন্যাটো জোট গাদ্দাফিকে হত্যার পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তার প্রধানমন্ত্রী ছিলেন মাহমুদ জিবরিল।

জিবরিলের মৃত্যুর আগ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে লিবিয়ায় একজন মারা গেছেন। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে আক্রান্ত মানুষের সংখ্যা এখন ১৮ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না