জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২১ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৪ পয়সা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৪ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।