মমেকের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের করোনা ইউনিটে ১৭৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
এদিকে জেলা সিভিল সার্জন মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৬২ নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় ২০ হাজার ৭৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯০৯ জন। করেনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন দুই হাজার ৮১৭ জন রোগী।