Ortho Songbad আর্কাইভ

আগ্রহের শীর্ষে আজিজ পাইপস

আগ্রহের শীর্ষে আজিজ পাইপস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ আজিজ পাইপসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪০.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫৩.৯ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৩.৮০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৮.৭৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৮.২৪ শতাংশ, নর্দার্ণ জুটের ৭.৩৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬.৭৩ শতাংশ, বিডি অটোকার্সের ৬.৭২ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬.৪৬ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৬.৪৫ শতাংশ, আমান ফিডের ৫.৫৪ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৫২ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার