সিএসই-৫০ সূচকে সমন্বয়

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স ভিত্তিতে সিএসই-৫০ সূচকে সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে তিনটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর তালিকা থেকে তিনটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত কোম্পানি তিনটি হল: ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক এবং রবি আজিয়াটা।

এছাড়া সিএসই-৫০ সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হল: বারাকা পাওয়ার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন