দর বৃদ্ধির শীর্ষে সমতা লেদার

দর বৃদ্ধির শীর্ষে সমতা লেদার
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১০১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, কোম্পানিটি ৮০২ বারে ৩ লাখ ২৫ হাজার ২৫৮টি শেয়ার লেনদেন করে।

গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের শেয়ারদর ৮ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯১ টাকা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- হাক্কানি পাল্প, ডমিনেজ স্টিল, দেশবন্ধু পলিমার, মুন্নু সিরামিকস, ইউনিয়ন ক্যাপিটাল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও মেঘনা সিমেন্ট লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন