Ortho Songbad আর্কাইভ

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছ আবহাওয়া অফিস। এছাড়া সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানাতে এসব তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস তালুকদার। তিনি বলেন, সারাদেশে বৃষ্টিপাত অপেক্ষাকৃত কম হতে পারে। ঢাকায় মেঘলা আকাশের সঙ্গে রোদ থাকার সম্ভাবনা বেশি। তবে দুই এক জায়গায় মাঝে মধ্যে সামান্য বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ,চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঢাকায় ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই। তবে আগামী ৭ থেকে ৮ তারিখের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

মুল সাইট থেকে

পুজিবাজার