Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেফতার ৪৮ জনের কাছ থেকে ২৩২ গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল, তিন কেজি ৮৪৫ গ্রাম গাঁজা ও তিন হাজার ৭৫২ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার