Ortho Songbad আর্কাইভ

আট মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন বন্ধ আগামীকাল

আট মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন বন্ধ আগামীকাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন আগামীকাল সোমবার (৬ সেপ্টেম্বর) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফান্ডগুলো হলো- আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি ইম্পলোয়েজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।

এর আগে ফান্ডগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ ফান্ডগুলোর শেয়ার স্পট মা্র্কেটে লেনদেন শেষ হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার