নগদ লভ্যাংশ দেবে সিডব্লিউটি ইমার্জিং বাংলাদেশ ফার্স্ট গ্রোথ ফান্ড
সিডব্লিউটি ইমার্জিং বাংলাদেশ ফার্স্ট গ্রোথ ফান্ড বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
২০২০-২০২১ আর্থিক বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে ফান্ডটির ট্রাস্টি বোর্ড। এর আগে অর্ন্তবর্তীকালীন নগদ আরও ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো। সব মিলিয়ে সাড়ে ২৯ শতাংশ চুড়ান্ত লভ্যাংশ দিলো।
কোম্পানি সূত্র মতে, ২০২০-২০২১ আর্থিক বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় ৫ টাকা ৯০ পয়সা। আর্থিক বছর ২০২০-২০২১ এ বাজার মূল্যের ভিত্তিতে নিট সম্পদ মূল্য প্রতি ইউনিট ১৫ টাকা ৪৬ পয়সা। খরচ মূল্যের ভিত্তিতে নিট সম্পদ মূল্য প্রতি ইউনিট টাকা ১৩ টাকা ৬৭ পয়সা এবং নিট অপারেটিং ক্যাশফ্লো প্রতি ইউনিট ৫ টাকা ৮৭ পয়সা।