Ortho Songbad আর্কাইভ

কমতে পারে দিনের তাপমাত্রা

কমতে পারে দিনের তাপমাত্রা
ঢাকায় মেঘলা আকাশের সঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও রোদের দেখাও মিলতে পারে। একটানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামী দুই দিনে বৃষ্টির পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী পাঁচ দিনের পরিস্থিতিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১৮ মিলিমিটার।

মুল সাইট থেকে

পুজিবাজার