Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির কারণ জানে না ডরিন পাওয়ার

দর বৃদ্ধির কারণ জানে না ডরিন পাওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি ডরিন পাওয়ারের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৯ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৭০ টাকা ২০ পয়সা । ৬ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৯১ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

মুল সাইট থেকে

পুজিবাজার