Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৫৭ জনের কাছ থেকে এক হাজার ৪৪০ পিস ইয়াবা, ৩৫৫ গ্রাম ও ১৩৪ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৪৩০ গ্রাম গাঁজা ও ২০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার