তিন হাজার হারানো মোবাইল খুঁজে দিয়েছেন পুলিশ কর্মকর্তা কাদের

তিন হাজার হারানো মোবাইল খুঁজে দিয়েছেন পুলিশ কর্মকর্তা কাদের
হারানো মোবাইল খুঁজে বের করাই অন্যতম নেশা গুলশান থানার এএসআই আবদুল কাদেরের। ছিনতাই অথবা হারিয়ে যাওয়া তিন হাজার মোবাইল খুঁজে তুলে দিয়েছেন প্রকৃত গ্রাহকের হাতে।

মোবাইল হারানোর বিষয়ে সাধারণ ডায়েরি হলেই ডাক পড়ে তাঁর। এরপর তা উদ্ধারে মাঠে নেমে পড়েন তিনি।

২০০৫ সালে কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরু করেন কাদের। ১৬ বছরের চাকরিজীবনে অর্ধেকের বেশি সময় পার করেছেন হারানো মোবাইল উদ্ধারের নেশায়। কোনোটিতে সময় নিয়েছেন পাঁচ দিন, কোনোটির জন্য লেগেছে প্রায় দুই বছর। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত তিন হাজার হারানো মোবাইল উদ্ধার করেছেন তিনি। গত আড়াই বছরে শুধু গুলশান থানাতেই জিডির বিপরীতে ৬০০ মোবাইল প্রকৃত গ্রাহকের হাতে ফিরিয়ে দিয়েছেন তিনি।

আবদুল কাদের বলেন, মোবাইলের দাম কত, সেটা কোনো বিষয় নয়। একজন সিএনজিচালক, একজন শ্রমিক বা একজন গার্মেন্টস কর্মী, তাঁদের মোবাইলের যে দামই হোক না কেন, হারিয়ে গেলে তা নতুন করে কেনার মতো সচ্ছল তাঁরা নন। তা ছাড়া প্রাইভেসির কারণে টাকাপয়সা হারানোর চেয়েও মোবাইল হারালে মানুষ বেশি বিপাকে পড়ে। জিডি করার পর কোনো ব্যক্তির মোবাইল উদ্ধার করে তাঁকে ফিরিয়ে দিলে অনেক খুশি হন। অপরকে খুশি করতে পারাটাই তাঁর আনন্দ।

প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ অভিযোগ আসে কাদেরের কাছে। নিজের থানা তো বটেই, অন্য যেকোনো স্থানে মোবাইল হারালেও ভুক্তভোগীরা আসেন গুলশান থানায়। এরই মধ্যে পুলিশ বিভাগ থেকে ১৬ বার পুরস্কৃত হয়েছেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা