কুইন সাউথ টেক্সটাইলের নতুন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত

কুইন সাউথ টেক্সটাইলের নতুন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত
নতুন প্রোডাকশন লাইন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। এটি হবে ফাইবার ডায়িং ইউনিট।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত ইউনিটের দৈনিক উৎপাদনক্ষমতা হবে ৫ মেট্রিক টন। ইউনিটটি স্থাপনে আনুমানিক ৬ লাখ ডলার, বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে।

নতুন ইউনিটটি চালু হলে মাসে কুইন সাউথ টেক্সটাইলের রাজস্ব আয় হবে সাড়ে ৪ কোটি টাকা। আর তাতে মাসে ৪৫ লাখ টাকা মুনাফা হতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন