Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল

দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৫ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে ১৬৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ডমিনেজ স্টিলের শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডমিনেজ স্টিলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে।

এদিন তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স এর শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৪০ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টস এর শেয়ারদর ৮ দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এগ্রিকালচার মার্কেটিং, বাংলাদেশ ল্যাম্পস, সোনালী পেপার, ফার্মা এইডস, ইসলামিক ফাইন্যান্স, ফরচুন সুজ ও বেক্সিমকো।

মুল সাইট থেকে

পুজিবাজার