Ortho Songbad আর্কাইভ

২০ কোটি টাকার ফান্ড গঠন করবে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

২০ কোটি টাকার ফান্ড গঠন করবে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ইনকাম ফান্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন পেলে এ ফান্ড গঠন করবে প্রতিষ্ঠানটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,  ফান্ডটির নাম হবে ‘সন্ধানী এএমএল-মেঘনা লাইফ ইনকাম ফান্ড’। ফান্ডটির ধরন হবে অপেনএন্ড। ২০ কোটি টাকা আকারের এ ফান্ডে উদ্যোক্তারা ৫ কোটি টাকা বিনিয়োগ করবে। ফান্ডের ট্রাস্টি হিসেবে থাকবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টোডিয়ান ব্র্যাক ব্যাংক।

মুল সাইট থেকে

পুজিবাজার