আগ্রহের শীর্ষে ফরচুন সুজ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর ১২৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের কার্যদিবস ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৯.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৬.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৪০ টাকা বা ৯.১৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফরচুন সুজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
আজ ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শমরিতা হসপিটালের ৯.১১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯.১০ শতাংশ, খুলনা পাওয়ারের ৮.১৫ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৮.০৯ শতাংশ, ইবনে সিনার ৭.৯৭ শতাংশ, বাটা সু’র ৭.৪৪ শতাংশ, মুন্নু সিরামিকের ৭.১৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৭.১৪ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ৬.২৮ শতাংশ বেড়েছে।