লভ্যাংশ ঘোষণা করেছে অ্যালায়েন্স ক্যাপিটালের দুই ফান্ড
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ২টি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফান্ড ২টি হচ্ছে-এমটিবি ইউনিট ফান্ড ও অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড।
অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ (২০২০-২০২১) অর্থবছরের জন্য এমটিবি ইউনিট ফান্ড ইউনিটধারীদের ১৪ শতাংশ লভ্যাংশ দেবে। অপরদিকে অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড দেবে ৯ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ। সম্প্রতি তহবিল দুইটির ট্রাষ্টি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত যেসব ইউনিটধারীর হাতে ফান্ড ২টির ইউনিট ছিল তাঁরা ঘোষিত এ লভ্যাংশ পাবেন।
ফান্ড ২টির ট্রাষ্টি হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইনসুরেন্স কোম্পানি। আর কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।