Ortho Songbad আর্কাইভ

দেশ গার্মেন্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

দেশ গার্মেন্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৫ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর কোম্পানিটি ৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার