Ortho Songbad আর্কাইভ

ঊর্ধ্বমুখী সূচক, দুই ঘণ্টায় লেনদেন প্রায় ৯০০ কোটি টাকা

ঊর্ধ্বমুখী সূচক, দুই ঘণ্টায় লেনদেন প্রায় ৯০০ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে প্রায় ৯০০ কোটি টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৭ সেপ্টেম্বর) লেনদেন শেষে প্রধান সূচক ডিএসই-এক্স ছিল ৭ হাজার ২৫১ পয়েন্ট। আজ লেনদেন শুরুর পর বেলা ১২টা পর্যন্ত প্রধান সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৯৯ তে অবস্থান করছে।

এছাড়াও অপর দুই সূচক ডিএসই-এস ও ডিএসই৩০ যথাক্রমে ৬ ও ১৫ পয়েন্ট বেড়েছে।

এদিন প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে ৮৯৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আজ প্রধান পুঁজিবাজারে মোট ৩৭৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২১৭টি শেয়ারের দাম বেড়েছে। দর কমেছে ১০৭ টি কোম্পানির। এছাড়াও ৫০ টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার