রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৭৪৭ ইয়াবা, ৮৭৮ গ্রাম হেরোইন, ২১ কেজি ৭৮ গ্রাম পুরিয়া গাঁজা, ৯ বোতল ফেনসিডিল ও ৭২ ক্যান বিয়ার জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।