জিমেইলে দরকারি ই-মেইল খোঁজার নতুন সুবিধা

জিমেইলে দরকারি ই-মেইল খোঁজার নতুন সুবিধা
জিমেইলে জন্য নতুন সার্চ ফিল্টার ফিচার (Search Filter Feature) নিয়ে এসেছে গুগল। অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।

গুগল বলছে, জিমেইলে আসা ই-মেইল থেকে প্রয়োজনীয় মেইল খুঁজে পেতে এই নতুন ফিচার বিশেষ সহায়তা করবে। এর ফলে ব্যবহারকারীরা খুব কম সময়েই তাদের প্রয়োজনীয় ই-মেইল খুঁজে পাবেন।

এই নতুন সার্চ ফিল্টার ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি অপশনের সাহায্যেই দরকারি ই-মেইল খুঁজে পাওয়া সম্ভব। ফলে অনেক পুরনো ই-মেইলও অতি সহজে খুঁজে পাওয়া যাবে।

ম্যাসেবলের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গুগল তার ওয়ার্কস্পেস ফোরামে অফিসিয়াল পোস্ট করে জিমেইলের এই নতুন সার্চ ফিল্টার ফিচার সম্পর্কে জানিয়েছে। তবে এই ফিচার ওয়েব ভার্সনের জন্য গত বছরই নিয়ে আসে গুগল। এখন সেটির সুবিধা পাবে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা।

জিমেইলের এই নতুন সার্চ ফিল্টার ফিচারের মাধ্যমে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা সহজেই তাদের যেকোনো ইমেল সহজেই খুঁজে পাবেন। এখানে ফ্রম (From), সেন্ট টু (Sent To), ডেট (Date), অ্যাটাচমেন্ট (Attachment) অপশনের সুবিধা পাওয়া যাবে। এই সব অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ইনবক্সের (Inbox) যে কোনও ই-মেইল সহজেই খুঁজে পাবেন।

অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এর সুবিধা পাওয়া শুরু করবেন এই সপ্তাহ থেকেই। জিমেইল অ্যাপ আপডেট করলেই ব্যবহারকারীরা নতুন এই ফিচারের সুবিধা পাবেন।

জিমেইল জানিয়েছে, যে সকল ব্যবহারকারীরা আপডেট করার পরেও এই নতুন সার্চ ফিল্টার ফিচারের সুবিধা পাবেন না তাদের ক্ষেত্রে অক্টোবরের শেষ থেকেই এটি চালু করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা