Ortho Songbad আর্কাইভ

৭ বছর পর হিমাদ্রি লিমিটেডের লেনদেন শুরু হচ্ছে আগামীকাল

৭ বছর পর হিমাদ্রি লিমিটেডের লেনদেন শুরু হচ্ছে আগামীকাল
ওভার দ্য কাউন্টার মার্কেট (ওটিসি) এর কোম্পানি হিমাদ্রি লিমিটেডকে এসএমই প্লাটফর্মে লেনদেনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। যার ফলে ৭ বছর ৬ মাস ২২ দিন পর কোম্পানিটি আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ডিএসইর এসমই মার্কেটে লেনদেন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “HIMADRI”। আর কোম্পানি কোড হবে ৬৯০০৩।

এসএমই প্লাটফর্মে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিটিকে কিছু শর্ত পালন করতে হবে। শর্তগুলো হল-

১. কোম্পানিটি ওটিসি মার্কেটে ২০১৪ সালের ৮ মার্চ সর্বশেষ ৮ টাকা দরে লেনদেন করেছিল। আগামীকাল কোম্পানিটি ৮ টাকা দরে লেনদেন শুরু করবে।

২. এসএমই প্লাটফর্মে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানিটির সার্কিট ব্রেকার চালু থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার