হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ভারতের মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

আজ শনিবার (২ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলা-হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে জামিল হোসেন চলন্ত জানান, আজ (শনিবার) ভারতের গান্ধীজির ১৫২ তম জন্মদিন উপলক্ষে তাদের সরকারি ছুটি রয়েছে। তাই হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল রোববার (৩ অক্টোবর) সকাল থেকে আবারও যথারীতি নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা সেকেন্দার আলী জানান, আজ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত অভ্যন্তরে আটকে থাকা পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর