আগামীকাল থেকে প্রাথমিকে নতুন রুটিনে ক্লাস

আগামীকাল থেকে প্রাথমিকে নতুন রুটিনে ক্লাস
সংশোধিত রুটিন অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনা শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩ অক্টোবর) থেকে।

সংশোধিত রুটিন অনুযায়ী, নতুন রুটিনে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন প্রথম শিফটে ক্লাস শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। তিনটি বিষয়ে ৪৫ মিনিট করে পাঠদান চলবে। শেষ হবে ১২টা ০৫ মিনিটে। শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে শ্রেণিকক্ষে ঢুকতে হবে।

দ্বিতীয় শিফটে ক্লাস শুরু হবে দুপুর ১টা ১৫ মিনিটে যা শেষ হবে বেলা ৩টা ৪৫ মিনিটে। শিক্ষার্থীরা ক্লাসে ঢুকবে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিটের মধ্যে।

নতুন রুটিন অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার অনুষ্ঠিত হবে। এছাড়া মঙ্গলবার প্রথম শ্রেণি এবং সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস হবে। আর পঞ্চম শ্রেণির ক্লাস প্রতিদিনই হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি