সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র ৮ খাতে।সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ভ্রমণ খাতে। এই খাতে ১৫.২ শতাংশ দর বেড়েছে। সিমেন্ট খাতে ১১.৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর সেবা-আবাসন খাতে ১০.৩ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে ৮.৭ শতাংশ, আইটি খাতে ৪.৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.৫ শতাংশ, সিরামিকস ও বস্ত্র খাতে ১ শতাংশ, কাগজ খাতে দশমিক ৪ শতাংশ, ওষুধ-রসায়ন ও বিবিধ খাতে দশমিক ৩ শতাংশ করে দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ৮ খাতে। খাতগুলো হচ্ছে- টেলিকমিউনিকেশন, ব্যাংক, প্রকৌশল, সাধারণ বিমা, ট্যানারি, জীবন বিমা, মিউচ্যুয়াল ফান্ড ও পাট খাত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন