Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে ফরচুন সুজ

দরবৃদ্ধির শীর্ষে ফরচুন সুজ
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ( ৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ফরচুর সুজের শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮০ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।

এদিন তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার দর আগের তুলনায় ৩৯ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, অ্যাডভেন্ট ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনডেক্স অ্যাগ্রো, সামিট অ্যালায়েন্স পোর্ট ও এইচ.আর টেক্সটাইল লিমিটেড।

 

মুল সাইট থেকে

পুজিবাজার