দর বৃদ্ধির কারণ জানে না সাইফ পাওয়ারটেক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সম্প্রতি সাইফ পাওয়ারটেকের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৩ অক্টোবর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৩১ টাকা । ৩ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ৪৩ টাকায় উন্নীত হয়।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।