Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দরবৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৪ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৮টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।

এদিন তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর আগের তুলনায় ৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্লের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৬৬ শতাংশ।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল- লাফার্জ হোলসিম, সোনালী পেপার, এক্টিভ ফাইন, আলিফ ইন্ডাস্ট্রিজ, বীকন ফার্মাসিউটিক্যালস, অ্যাডভেন্ট ফার্মা ও আইসিবি।

 

মুল সাইট থেকে

পুজিবাজার