Ortho Songbad আর্কাইভ

প্লট লিজ নেবে ড্যাফোডিল কম্পিউটার্স

প্লট লিজ নেবে ড্যাফোডিল কম্পিউটার্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স বঙ্গবন্ধু হাইটেক পার্ক, কালিয়াকৈর, গাজীপুরে একটি প্লট বরাদ্দ নেবে। একারণে কোম্পানিটি একটি সমঝোতা চুক্তি সই করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি চুক্তি অনুযায়ী ৪০ বছরের জন্য ৯৬ একর জমি পাবে। কোম্পানিটি ৩০ মিলিয়ন মার্কিন ডলার ধাপে ধাপে বিনিয়োগ করবে।

ড্যাফোডিল কম্পিউটার্স বরাদ্দপ্রাপ্ত জায়গায় ল্যাপটপ, আইটি এবং ইলেক্ট্রিক অনুসঙ্গ উৎপাদন করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার