Ortho Songbad আর্কাইভ

এক ঘণ্টায় লেনদেন প্রায় ৯০০ কোটি টাকা

এক ঘণ্টায় লেনদেন প্রায় ৯০০ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৬ অক্টোবর) মূল্য সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে প্রায় ৯০০ কোটি টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার লেনদেনের শুরুর প্রথম ঘণ্টায় (সকাল ১১ টা পর্যন্ত) ডিএসইতে টাকার অংকে ৮৮৩ কোটি ১৭ টাকার লেনদেন হয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩৯৮-তে অবস্থান করছে। অপর দুই সূচক ডিএসইএস ও ডিএসই৩০ যথাক্রমে ৯ ও ১৮ পয়েন্ট বেড়েছে।

বুধবার বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৩৬৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। কমেছে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর। এছাড়াও ৪৫ টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার