Ortho Songbad আর্কাইভ

মমেক হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

মমেক হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ জন।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে একজন করোনায় ও উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে।

এদিকে, করোনা ইউনিটে বর্তমানে আইসিইউতে ৭ জনসহ মোট ৯২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার