Ortho Songbad আর্কাইভ

কিউকমের বিপণন প্রধান আরজে নীরব গ্রেফতার

কিউকমের বিপণন প্রধান আরজে নীরব গ্রেফতার
প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতার ওই কর্মকর্তার নাম- হুয়ামূন কবির নীরব ওরফে আরজে নীরব। তিনি প্রতিষ্ঠানটির হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার বা প্রধান বিপণন কর্মকর্তা।

তেজগাঁও বিভাগের এডিসি হাফিজ আল ফারুক গণমাধ্যমকে বলেন, 'বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে এক ভুক্তভোগী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরজে নিরবের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে শুক্রবার (৮ অক্টোবর) ভোররাতে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে আরজে নিরবকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।'

পুলিশের ধারণা, কিউকমের প্রতারণার মাস্টারমাইন্ড হুমায়ূন কবির নিরব ওরফে আরজে নিরব। তিনি সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যমে কিউকম সম্পর্কে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করতেন। আর তার কথায় বিশ্বাস করে সাধারণ মানুষ লাখ লাখ টাকা বিনিয়োগ করে পথে বসেছেন।

এর আগে পল্টন থানার একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার