Ortho Songbad আর্কাইভ

ম্যাকসন স্পিনিংয়ের নগদ লভ্যাংশ ঘোষণা

ম্যাকসন স্পিনিংয়ের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৭ টাকা। আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৭৩ পয়সা।

এছাড়া ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.০৯ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৯ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার