Ortho Songbad আর্কাইভ

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৬ দিন

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৬ দিন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আজ থেকে ৬ দিনের জন্য সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ১৭ অক্টোবর থেকে আমদানি-রফতানি পুণরায় চালু হবে।

সোমবার (১১ অক্টোবর) পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ ও আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বিষয়টি জানিয়েছেন।

তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দের ভেতরের ও ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার