থলে এবং উইকুমের ৬ কর্মকর্তা গ্রেফতার
গ্রাহকদের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান থলেডটকম ও উইকুমডটকম-এর ৬ জন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, দুটি ই-কমার্স কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ভার্চুয়াল আউটলেটের হেড অব অপারেশন মো. নজরুল ইসলাম, অ্যাকাউন্ট অফিসার মো. সোহেল হোসেন, ডিজিটাল কমিউনিকেশন অফিসার মো তারেক মাহমুদ অনিক, বিক্রয় নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ওরফে পিয়াস, কল সেন্টারের নির্বাহী কর্মকর্তা মুন্না পারভেজ এবং সুপারভাইজার মো. মাসুম হাসান।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।