Ortho Songbad আর্কাইভ

ফরচুন গ্যালারিতে বিনিয়োগ করবে ফরচুন সুজ

ফরচুন গ্যালারিতে বিনিয়োগ করবে ফরচুন সুজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজের পরিচালনা পর্ষদ ফরচুন গ্যালারিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফরচুন গ্যালারিতে ফরচুন সুজের ৪৯ শতাংশ শেয়ার আছে। কোম্পানিটি আসন্ন এজিএমে ফরচুন গ্যালারিতে বিনিয়োগের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিবে।

ফরচুন গ্যালারির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা।

ফরচুন গ্যালারির প্রধান ব্যবসা ফুটওয়্যার এবং লাইফস্ট্যাইল পণ্য উৎপাদন।

মুল সাইট থেকে

পুজিবাজার