Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শুরুতেই এনআরবিসির বিক্রেতা উধাও

লেনদেনের শুরুতেই এনআরবিসির বিক্রেতা উধাও
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৩ অক্টোবর) লেনদেন শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই এনআরবিসি ব্যাংকের শেয়ারের কোন বিক্রেতা নেই।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গতকাল (মঙ্গলবার) এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭ টাকা ১০ পয়সা। আজ শেয়ারটি ২৯ টাকা ৮০ পয়সায় লেনদেন শুরু করে। অর্থাৎ, এনআরবিসি ব্যাংকের শেয়ারদর ২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর এনআরবিসি ব্যাংকের শেয়ার ২৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। পরের দিন ৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ৬০ পয়সা বেড়ে ২৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। পরের দুই কার্যদিবসে ( ১০ ও ১১ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ারদর ২৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। আর গতকাল মঙ্গলবার এনআরবিসির শেয়ারদর ৯ দশমিক ৭২ শতাংশ বেড়ে দরবৃদ্ধি তালিকার শীর্ষে উঠে আসে।

মুল সাইট থেকে

পুজিবাজার