সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাফার্জ হোল‌সিম

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাফার্জ হোল‌সিম
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোল‌সিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৮৪ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৫৮৪ কোটি ৩৮ লাখ ৬১ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৪ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৭৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৬৪ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ২৩ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৭৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪২১ কোটি ৩৭ লাখ ৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফরচুন সুজের ৩৫৭ কোটি ৮৮ লাখ ৫১ হাজার টাকার, বেক্সিমকোর ৩৪২ কোটি ৪৯ লাখ ৭২ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৩২৮ কোটি ৫১ লাখ ২ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২২৮ কোটি ৯১ লাখ ৮ হাজার টাকার, ডেল্টা লাইফের ২২১ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৮৩ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকার ও জিপিএইচ ইস্পাতের ১৫৯ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন