৬ দিন পর হিলিতে আমদানি-রপ্তানি শুরু

৬ দিন পর হিলিতে আমদানি-রপ্তানি শুরু
দিনাজপুরে হিলি স্থলবন্দর ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ১১-১৬ অক্টোবর পর্যন্ত টানা ছয়দিন দুদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পূজার ছুটি শেষে রোববার সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

তিনি আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরে সব ধরনের কার্যক্রম চালু ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো