তাপমাত্রা আরও কমবে

তাপমাত্রা আরও কমবে
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৬ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার (১৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনায়, ২৭ মিলিমিটার। ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বরিশাল ও খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি, এটা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

তবে তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরমের অস্বস্তি এখনো যায়নি। রোববার সকাল থেকেই ঢাকার আকাশে ঝলমলে রোদ।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকার অবস্থানরত লঘুচাপটি বর্তমানে তেলেঙ্গা এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু দেশের অন্যত্র সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো