আগ্রহের শীর্ষে সাউথবাংলা ব্যাংক

আগ্রহের শীর্ষে সাউথবাংলা ব্যাংক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৫টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.১০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২২ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ৯.০৪ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৮.২২ শতাংশ, সোনালী পেপারের ৭.১০ শতাংশ, সুহৃদের ৬.৭৭ শতাংশ, আইএফআইসির ৫.০৫ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪.০২ শতাংশ, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৩.৭৬ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৩.৪৩ শতাংশ এবং এবি ব্যাংকের শেয়ার দর ৩.৪০ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন