রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন
রূপালী ব্যাংক লিমিটেডের খুলনা বিভাগের আওতাধীন কুষ্টিয়া, যশোর, বাগেরহাট ও খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) খুলনা শহরের হোটেল ক্যাসল সালামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এ সময় তিনি শাখা ব্যবস্থাপক ও অন্যান্য নির্বাহীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শাখাসমূহের ব্যবসায়িক সব লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।

সংশ্লিষ্ট বিভাগের জি এম শচীন্দ্র নাথ সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে খুলনা বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও করপোরেট শাখার ম্যানেজার, প্রধান কার্যালয়ের ডি জি এম মো. মইন উদ্দিন মাসুদ ও ভার্চুয়ালি সব শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি