প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্কয়ার টেক্সটাইল

প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্কয়ার টেক্সটাইল
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল সূতা উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি ৩৪৬ কোটি টাকা বিনিয়োগ করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি বছরে ১১ হাজার ৫৬৫ টন সূতা উৎপাদন বাড়াতে চায়। কোম্পানিটি আশা করছে বছরে টার্নওভার আসবে ৩৭১ কোটি টাকা এবং টার্নওভারের ৫-৭ শতাংশ মুনাফা হবে।

কোম্পানিটি আরও জানায়, ২০২৩ সালের এপ্রিলে কোম্পানিটির নতুন প্রকল্পর কাজ শেষ হবে।

প্রসঙ্গত, ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন