তৃতীয় প্রান্তিকে আয় কমেছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। কোম্পানির সর্বশেষ প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৫৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএসের পরিমাণ ছিল ১ টাকা ০৭ পয়সা। এ হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৪৮ পয়সা।

তিন প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮০ পয়সা। গত বছরের এই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৬০ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ তিন প্রান্তিকের হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ২০ পয়সা বেড়েছে।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪১ টাকা ২৬ পয়সা।

শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছরের এই সময়ে ছিল ১ টাকা ৬৮ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন