Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৫
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর ছয়টা থেকে বুধবার (২৭ অক্টোবর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭৫ জনের কাছ থেকে ৮ গ্রাম ৩৮০ পুরিয়া হেরোইন, ৬ হাজার ৭৫৪ পিস ইয়াবা, ১৮ কেজি ৯৬৪ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা, ৩২৯ বোতল ফেনসিডিল ও ২৫ টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার