Ortho Songbad আর্কাইভ

বকেয়া ঋণের তথ্য পাঠানোর নিয়ম সংশোধন

বকেয়া ঋণের তথ্য পাঠানোর নিয়ম সংশোধন
ব্যাংকগুলোর বকেয়া ঋণের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নিয়ম সংশোধন করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার ( ২৭ অক্টোবর) সার্কুলারটি জারি করা হয়। এতে বলা হয়, খাদ্যের বিশ্লেষণকে অধিকতর কার্যকর ও তথ্যবহুল করার লক্ষ্যে বকেয়া ঋণ সংক্রান্ত ত্রৈমাসিক বিবরণী ছক ও ফর্মুলা সংশোধন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বিদ্যমান ছকে প্রদত্ত ৮ খাতের মধ্যে শিল্প খাতের অন্তর্ভুক্ত অ্যাগ্রোবেইজড উপখাতের পর অন্যান্য উপখাতের পূর্বে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং চামড়া ও চামড়াজাত উপখাত সন্নিবেশ করে খাতভিত্তিক ঋণ ও অগ্রিম সংক্রান্ত বিবরণ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগে পাঠাতে হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার