Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ দেবে না রেনউইক যজ্ঞেশ্বর

লভ্যাংশ দেবে না রেনউইক যজ্ঞেশ্বর
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২১) জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

বুধবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ টাকা ৩২ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল ৩২ টাকা ৩৫ পয়সা।

আগামী ২৫ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার